× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
ব্যাংক কর্মকর্তা নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মেইনবাস স্ট্যান্ডে ট্রাকচাপায় মো. হাসানুজ্জামান (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার ভুট্রো নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে হাসানুজ্জামান ছিলেন দ্বিতীয়। তিনি সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ থেকে কর্মস্থল সাতক্ষীরা যাচ্ছিলেন হাসানুজ্জামান। পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি সড়কের ওপর পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চালক ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..