× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

স্পিকারের শয্যাপাশে প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ  ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানান, অসুস্থ স্পিকারকে দেখতে শেখ হাসিনা আজ সোমবার রাতে সিএমএইচে যান এবং তাঁর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন।

শেখ হাসিনা উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাছে স্পিকারের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী তাঁর দ্রুত রোগ মুক্তি কামনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী গত শনিবার থেকে সিএমএইচের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শনিবার রাতে স্পিকার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই রাতেই তাঁকে সিএমএইচে স্থানান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..