মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার নিয়মিত মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃংখলা কমিটির সভাপতি লুৎফুন নাহারের সভাপতিত্বে বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইন শৃংখলা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা,মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ গোলাম নবী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, হাজী আব্দুল মালেক সিকদার, একেএম ইলিয়াস সিদ্দিকী, শাহজাহান হেলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা চৌধুরী, ডুমাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আসাদুজ্জামান তপন, নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্যা, পৌর কাউন্সিলার মোরশেদা আক্তার মিনা সহ প্রমুখ ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তর প্রধানগন। সভায় পর্যালোচনায় উপজেলার সার্বিক অবস্থা নিয়ন্ত্রনে থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।