× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

পিঁ আই ডি

পররাষ্ট্রমন্ত্রীর সাথে পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূতদ্বয় এবং নিউজিল্যান্ডের হাইকমিশনারের সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
পররাষ্ট্রমন্ত্রীর সাথে পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূতদ্বয়

পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদের সাথে আজ রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে ভারতে নিযুক্ত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত  পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূতদ্বয় এবং নিউজিল্যান্ডের হাইকমিশনার সাক্ষাৎ করেন।

পর্তুগালের জোয়াও ম্যানুয়েল মেন্ডেস রিবেরিও দ্য আলমেইদা (Joao Manuel Mendes Ribeiro de Almeida), বাহরাইনের আব্দুল রহমান মোহামেদ আহমেদ আল কৌদ  (Abdulrahman Mohamed Ahmed Al Qaoud) এবং নিউজিল্যান্ডের ডেভিড পাইনের (David Pine) সাথে পৃথক তিন বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে, জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. হাছান বলেন, পর্তুগালে প্রায় ২০ হাজার বাংলাদেশির মধ্যে অর্ধেকই সেখানে নাগরিকত্ব পেয়েছেন। পর্তুগাল ও বাহরাইনে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে নিউজিল্যান্ডসহ সবার সহযোগিতা নিয়ে আমরা আলোচনা করেছি। মিয়ানমারের ‘ডিলে ট্যাকটিক’ নিয়েও কথা হয়েছে। ভিসা সহজ করতে পর্তুগাল ঢাকায় একটি কনসাল জেনারেলের অফিস খোলার পরিকল্পনা করছে। নিউজিল্যান্ডের সাথে উচ্চ পর্যায়ের পারস্পরিক সফরের বিষয়েও কথা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..