× Banner
সর্বশেষ
আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪

পিঁ আই ডি

এমপি সাহেবরা নিজ এলাকায় চিকিৎসা নিলে স্বাস্থ্য সেবায় আস্থা ফিরে পাবে সাধারণ মানুষ -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
স্বাস্থ্য সেবায় আস্থা

প্রধানমন্ত্রী চোখ দেখাতে যান আমাদের দেশের জাতীয় চক্ষু ও বিজ্ঞান ইন্সটিটিউটে। কিন্তু এমপি সাহেবরা যদি একটা বোন কাটতে সিংগাপুর চলে যান তাহলে তো দেশের মানুষের চিকিৎসা সেবায় আস্থা আসবেনা। এমপি সাহেবরাও যদি নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নেন সাধারণ মানুষ দেশের স্বাস্থ্য সেবায় আস্থা ফিরে পাবেন। এতে কোন সন্দেহ নেই৷ বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সামন্ত লাল সেন।

আজ দুপুরে জাতীয় সংসদের এল.ডি হলে বাংলাদেশ স্মার্ট ইউনিভার্সেল হেলথ্ কাভারেজ নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত বাংলাদেশের এসডিজি এবং ইউএইচসি অর্জনে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন৷

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, মহামতি ভূটানের রাজা এবং নেপালের এম্বাসেডর আমাকে অনুরোধ করেছেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ভূটান, নেপাল এবং মালদ্বীপেও বাড়িয়ে দিতে৷

এসডিজি এবং ইউএইচসি লক্ষ্যমাত্রা অর্জন প্রসঙ্গে তিনি বলেন, যুগপৎভাবে কাজ করলে যেকোন লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব। তিনি সবাইকে একসাথে কাজ করে এসডিজি এবং ইউএইচসি অর্জনসহ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক এমপির সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এমপি। দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালায় সংসদ সদস্য, ডাক্তার, গবেষক, সাংবাদিকসহ দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..