× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

কূটনৈতিক প্রতিবেদক

অরুণাচলের ৩০ অঞ্চলের চীনা নাম প্রকাশ করল বেইজিং, প্রত্যাখ্যান করেছে ভারত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
অরুণাচলের ৩০ অঞ্চলের চীনা নাম

ভারতীয় রাজ্য অরুণাচলের আরও ৩০টি জায়গার চীনা নাম প্রকাশ করেছে বেইজিং। এ নিয়ে চতুর্থ দফায় অরুণাচলের বিভিন্ন এলাকার চীনা নাম প্রকাশ করল দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অরুণাচল প্রদেশে চীনা নামকরণের বিষয়টি প্রত্যাখ্যান করেছে। দেশটি জোর দিয়ে বলেছে, অরুণাচল রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের ‘উদ্ভাবিত’ নাম বরাদ্দ করা এই বাস্তবতাকে পরিবর্তন করে না।

চীনের বেসামরিকবিষয়ক মন্ত্রণালয় গত শনিবার চীনের দক্ষিণ-পশ্চিমের জিজাংয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ অংশ জাংনানে (জাংনান ভারতের অরুণাচল রাজ্যের চীনা নাম) প্রমিত ভৌগোলিক নামের চতুর্থ তালিকা প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে, জাংনান অঞ্চলে ৩০টি অতিরিক্ত স্থানের সর্বজনীন নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চীন সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ১ মে থেকে এই নতুন নাম কার্যকর হবে। এর আগে চীনের বেসামরিকবিষয়ক মন্ত্রণালয় ২০১৭ সালে প্রথমবার অরুণাচলের ৬টি স্থানের চীনা নাম প্রকাশ করে। পরে ২০২১ সালে দ্বিতীয় দফায় ১৫টি স্থানের তালিকা প্রকাশ করে, ২০২৩ সালে তৃতীয় দফায় আরও ১১টি স্থানের নামের তালিকা প্রকাশ করে।


এ ক্যটাগরির আরো খবর..