× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

বিএনপিকে নির্মূলের চক্রান্ত চলছে

admin
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন বিএনপিকে নির্মূল করার ষড়যন্ত্র শুরু হয়েছে । তবে এ চক্রান্ত সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির এই নেতা বলেন, ‘পুরো ষড়যন্ত্রটাই হচ্ছে যে দেশনেত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। সেই সঙ্গে বিএনপিকে নির্মূল করা, নিশ্চিহ্ন করার চক্রান্ত শুরু হয়েছে। যে চক্রান্তের একটা হচ্ছে যে মামলা-মোকদ্দমা দিয়ে সমগ্র দলকে বিচ্ছিন্ন করে রাখা। এটা কোনো দিনই সফল হবে না। কারণ, বিএনপি বরাবরই সমস্ত প্রতিকূল অবস্থা মোকাবিলা করে জনগণের সঙ্গে জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করেছে, সংগ্রাম করেছে এবং সফল হয়েছে। জয়ী হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, বিএনপি পুরোপুরিভাবেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে তাঁরই পথ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে চলেছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যান মির্জা ফখরুল। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রথমে ফুল দিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান তিনি। পরে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বিএনপির চেয়ারপারসনসহ দলের নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..