× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

পি আই ডি

চিকিৎসা সেবা কাজের ভুয়সী প্রশংসা ও হাসপাতাল নির্মাণের আগ্রহ ভুটানের রাজার

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
চিকিৎসা সেবা কাজের ভুয়সী প্রশংসা

বাংলাদেশের চিকিৎসা সেবা কাজের ভুয়সী প্রশংসা এবং বাংলাদেশে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করার ব্যাপারে আগ্রহও প্রকাশ করেন ভুটানের মহামান্য রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

আজ ২৬ মার্চ মঙ্গলবার সকাল সোয়া দশ টায় ভুটানের রাজা শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শনে এলে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন ভুটানের মহামান্য রাজাকে হাসপাতালের সেবা কার্যক্রম পরিদর্শন করে একটি বিশেষ বৈঠকে তিনি এমন আগ্রহের প্রকাশ করেন।

শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে, ভুটানের মহামহীম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ ‘শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট’ পরিদর্শন করেন।

ভুটানের মহামান্য রাজা বাংলাদেশে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করার ব্যাপারে বৈঠকে আগ্রহও প্রকাশ করেন। বাংলাদেশের পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শেষে ভুটান সরকার কর্তৃক প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করায় ভুটান রাজার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন। স্বাস্থ্যমন্ত্রী ভুটানের চিকিৎসকদের বাংলাদেশে নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে রাজার নিকট প্রস্তাব দিলে ভুটানের মহামান্য রাজা এতে খুশি হন এবং এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শনকালে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল-সহ ভুটানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ মহামহিম রাজার সাথে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে নয় টায় শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শনে আসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ এবং তাঁর নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল। পরিদর্শনের আগে মিস সায়মা ওয়াজেদ এর নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলটি স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন । স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশে প্রতিনিধি বর্ধন জং রানা, সৈয়দ মাহফুজুল হক, ড. কামরুজ্জামান-সহ অন্যান্য কর্মকর্তারা এসময় পরিচালক মিস. সায়মা ওয়াজেদ এর সাথে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পুর্ব এশিয়ার ক্রমবর্ধমান উন্নয়নশীল ও জনবসতিপুর্ণ একটি দেশ হিসেবে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় সহোযোগিতা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক মিস সায়মা ওয়াজেদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ পদ থেকে বাংলাদেশের শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শন করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ ও অন্যান্য প্রতিনিধিদের বিশেষ ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন।

আলাপকালে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, বার্ণ ইন্সটিটিউট সেবা ঢাকার বাইরে বৃদ্ধিকরণ এবং বাংলাদেশের এই বার্ণ চিকিৎসার কনসেপ্ট ভুটানসহ অন্যান্য সহযোগী দেশে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সে ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও প্রতিনিধি হিসেবে সায়মা ওয়াজেদ বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেন। এছাড়া বাংলাদেশে ভ্যাক্সিন প্লান্ট নির্মান কাজে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্বিক সহায়তার কথাও জানান মিস সায়মা ওয়াজেদ।


এ ক্যটাগরির আরো খবর..