× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধা ও যুবকের রহস্যজনক মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় হায়দার আলী খাঁ (৩২) নামে এক যুবকের রহস্যজনক ও বিদ্যুৎ স্পৃষ্টে বীনা সরকার (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ হায়দার আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার হরিঢালী গ্রামের মোসলেম খাঁর ছেলে হায়দার আলী খাঁ (৩২) শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়লে ভোর বেলায় তার মৃতদেহ বসত ঘরের বারান্দায় পাওয়া যায়।

পারিবারিক বিরোধের কারণে বিষ পানে হায়দার আলীর মৃত্যু হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। মৃত্যুটি রহস্যজনক হওয়ায় রোববার সকালে পুলিশ হায়দার আলীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

অপরদিকে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, রোববার সকালে উপজেলার দেলুটী গ্রামের মৃত্যু মন্দ্রিনাথ সরকারের স্ত্রী বীনা সরকার (৬৫) নিজ বাড়িতে বিদ্যুৎতের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি আশরাফ হোসেন জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..