× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

পাইকগাছার সোলাদানা ইউপি চেয়ারম্যান এনামুলের বিরুদ্ধে আবারো চাঁদাবাজী মামলা

admin
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় সোলাদানা ইউপি চেয়ারম্যান (বিএনপি) এস এম এনামুল হকের বিরুদ্ধে আবারো থানায় চাঁদাবাজী মামলা করা হয়েছে। গত মঙ্গলবার ইউনিয়নের পারবয়ার ঝাপা গ্রামের জালাল উদ্দীনের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে মারপিট ও চাঁদাবাজীর অভিযোগ এনে চেয়ারম্যান এনামুল সহ ৩১ জনকে আসামী করে থানায় মামলা করেন। যার নং- ১৭।

এদিকে নির্বাচন পরবর্তী চেয়ারম্যান এনামুল সহ সংখ্যালঘুদের আসামী করে একাধিক মামলা হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী। গত ২২ মার্চ সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান এনামুল ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৮টি মামলা হয়েছে। যার মধ্যে কর্মী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনের আগে ২টি ও পরে ৩টি এবং নির্বাচন পরবর্তী এ পর্যন্ত চেয়ারম্যান এনামুলের বিরুদ্ধে ৩টি মামলা করা হয়েছে। সকল মামলায় অধিকাংশ আসামী করা হয়েছে হিন্দু সমর্থীত কর্মী ও সমর্থকদেরকে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, গত মঙ্গলবার সোলাদানা বাজারে বাজার করাকে কেন্দ্র করে পারবয়ার ঝাপা ও উত্তর কাইনমুখী গ্রামের দু’জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের এক পর্যায়ে উভয়ের মধ্যে কমবেশি মারপিটের ঘটনা ঘটে। যদিও মামলায় মাঝেরাবাদ শিশুতলার কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় হাফিজুর রহমান বাদী হয়ে চেয়ারম্যান এনামুল সহ ৩১ জনকে আসামী করে থানায় মারপিট ও এক লাখ টাকার চাঁদাবাজী মামলা করে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক জানান, গত মঙ্গলবার যে ঘটনাকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে মামলা করা হয়েছে এ ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে আমার কোন সম্পৃক্ততা নেই। কারণ ঐ দিন আমি মামলার সাক্ষী দিতে খুলনার আদালতে ছিলাম। পরবর্তীতে এলাকায় আসার পরে জানতে পারি সোলাদানা বাজারে বাজার করাকে কেন্দ্র করে পারবয়ার ঝাপা ও উত্তর কাইনমুখি গ্রামের ৩/৪ জনের মধ্যে বিরোধ বাধে এবং বিরোধকে কেন্দ্র করে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরবর্তীতে তুচ্ছ এ ঘটনায় দায়ের করা মামলায় আমাকে অহেতুক আসামী করা হয়েছে।

নির্বাচনে পরাজিত প্রতিপক্ষরা নির্বাচন পরবর্তী আমার বিরুদ্ধে এ পর্যন্ত ৩টি অহেতুক মিথ্যা ও হয়রানী মূলক মামলা করেছে। এদিকে চেয়ারম্যান এনামুল ও হিন্দু সম্প্রদায়ের লোকদের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী একের পর এক মামলা হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে তদন্ত পূর্বক প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..