× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝিনাইদহের শৈলকুপায় মায়ের হাতে শিশু খুন

admin
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় সৎ মায়ের হাতে শিশু কন্যা মুসলিমা (৩) খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার সাধুহাটি গ্রামে। এ ঘটনায় সৎ মা পারুল কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

থানা পুলিশ জানায়, সাধুহাটি গ্রামের মজনু মন্ডলের স্ত্রী পারুল শতিনের মেয়ে শিশু কন্যা মুসলিমাকে গত ১৫ মে রবিবার মুখের মধ্যে মশাড়ি ঢুকিয়ে তাকে হত্যা চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। কয়েকদিন চিকিৎসার পর বাড়ি নিয়ে আসলে সে শুক্রবার হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
এ ঘটনায় গত ১৬ মে সোমবার শিশুটির বাবা মজনু বাদী হয়ে স্ত্রী পারুলের বিরুদ্ধে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ শিশুটির সৎ মা পারুল বেগমকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..