× Banner
সর্বশেষ
জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার

পিআইডি

মেক্সিকোর কেরেতারো রাজ্যে “বাংলাদেশ ইন ফ্রেমস”শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
বাংলাদেশ  ইন ফ্রেমস
বাংলাদেশ ইন ফ্রেমস শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

মেক্সিকোর কেরেতারো রাজ্যের স্বনামধন্য শিল্প যাদুঘরে গত ১১ মার্চ ২০২৪ তারিখে আট সপ্তাহ ব্যাপি “বাংলাদেশ  ইন ফ্রেমস”শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে যার মধ্য দিয়ে কেরেতারোর সাথে বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনের প্রথম মাইলফলক উন্মোচিত হলো।

এই আলোকচিত্র প্রদর্শনীটি গত ৭ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে ০৭ মার্চ, ২০২৩ তারিখে প্রথমে মেক্সিকো সিটিস্থ রিফর্মার পাসেও দে লাস কালচারাল আমিগাস সড়কে অনুষ্ঠিত হয়।  গত সেপ্টেম্বরে ২০২৩ তারিখে প্রদর্শনীটি মেক্সিকোর কোলিমা রাজ্যস্থিত কোলিমা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ক্যাম্পাসে প্রদর্শিত হয়।  বর্তমানে প্রদর্শনীটির তৃতীয় পর্বটি কেরেতারো রাজ্যে আগামী ১২ মে ২০২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, আর্থ-সামাজিক কার্যক্রম, নারীর ক্ষমতায়নসহ জাতীয় উন্নয়নের অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ ৪১টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রখ্যাত আলোকচিত্রী মুস্তাফিজ মামুন ও আব্দুল মোমিনের  একাধিক আলোকচিত্র উক্ত প্রদর্শনীতে এক অনন্য মাএা যোগ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাদুঘরের পরিচালক আন্তোনিও আরেইয়ে বারকুয়েত, কেরেতারো রাজ্যের আন্তর্জাতিক সম্পর্ক ও সরকারি উদ্ভাবনের সমন্বয়ক নুরী  গঞ্জালেজ রিভাস এবং সাংস্কৃতিক সচিব মার্সেলা হারবার্ট পাস্কেরা সহ প্রায় ৩০ জন স্থানীয় অতিথিদের নিয়ে রাষ্ট্রদূত আবিদা ইসলাম প্রদর্শনীটির অনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরিচালক আন্তোনিও আরেইয়ে বারকুয়েত তার বক্তব্যে বলেন যে এই প্রদর্শনীটির মাধ্যমে বাংলাদেশ দূতাবাস ও কেরেতারোর স্থানীয় সরকারের মধ্যে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মোচিত হলো । এ সময় তিনি দুই দেশে্র মধ্যেকার সাংস্কৃতিক বিনিময়ের প্রতি গুরুত্ব আরোপ করেন।

কেরেতারো রাজ্যের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সমন্বয়ক নুরি গঞ্জালেস দূতাবাসের সকল উদ্যোগে  তার সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যেকার সাংস্কৃতিক  যোগাযোগের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সাংস্কৃতিক সচিব মার্সেলা হারবার্ট পাস্কেরা রাষ্ট্রদূতকে এই উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং লেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রানবন্ত সংস্কৃতি ও জীবন ব্যবস্থা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন ।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম কেরেতারোর স্থানীয় সরকার ও জাদুঘর কর্তৃপক্ষকে এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান যা দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ককে আরো গভীরতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

উদ্বোধন শেষে রাষ্ট্রদূত ইসলাম আগতদের বর্ণনা সহকারে প্রদর্শনীটি ঘুরে দেখান ।

অনুষ্ঠানে  বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন সাংস্কৃতিক বিনিময়ে একটি স্বাদময় মাত্রা যোগ করে।


এ ক্যটাগরির আরো খবর..