× Banner
সর্বশেষ
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শিশু গৃহকর্মীকে নির্যাতনে হত্যার অভিযোগ

admin
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর মোহাম্মদপুরে এক শিশু গৃহকর্মীকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শিশুটির নাম হাসিনা আক্তার (১১)।

গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিহত হাসিনার মা সালমা বেগম জানান, তাঁর মেয়ে মোহাম্মদপুরের তাজমহল রোডে কাঠপট্টি এলাকার একটি বাসায় চার মাস ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিল। গত বুধবার অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে তিনি মেয়ের কাছে যান।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার বলেন, এ ব্যাপারে নিহত শিশুর পরিবার গৃহকর্তা শফিকুল এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।


এ ক্যটাগরির আরো খবর..