× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পিআইডি

পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বিরোধী অভিযান জোরদার হবে – জাহাঙ্গীর কবির নানক

Dutta
হালনাগাদ: সোমবার, ৪ মার্চ, ২০২৪
প্লাস্টিক বিরোধী অভিযান

বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,এমপি বলেন, রোজার পর পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বিরোধী অভিযান জোরদার করা হবে। তবে এর আগেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলোকে নিয়ে সভা করে প্লাস্টিক ব্যাগ ব্যবহারকারিদের নিরুৎসাহিকরণ কার্যক্রম গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক সম্মেলন-২০২৪ এ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম চৌধুরী,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাকসকদের কাছে কি প্রত্যাশা করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ বাস্তবায়ন জোরদারকরণে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপ প্রত্যাশা করছি। মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ন্যের কারণে কৃষকরা পাটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় তা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি।

জেলা প্রশাকসকবৃন্দ আপনার কাছে কি সুপারিশ করেছেন এমন প্রশ্নে মন্ত্রী বলেন, বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) ও বাংলাদেশ বস্ত্রকল করপোরেশন (বিটিএমসি)’র মিলসমূহ মালিকানা সরকারের নিয়ন্ত্রনে রেখে দ্রুত চালু করার উদ্যোগের কথা বলেছেন। এছাড়াও পাট মৌসুম শুরুতে ভালমানের পাটবীজের সরবরাহ ঠিক রাখতে পরামর্শ দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..