× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

বেইলি রোডে অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসার জন্য সবকিছু করা হবে -স্বাস্থ্যমন্ত্রী

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
চিকিৎসার জন্য সবকিছু করা হবে

বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে মারাত্মক দগ্ধদের প্রধানমন্ত্রী চিকিৎসার সকল ব্যবস্থার নির্দেশ দিয়ে বলেছেন, ‘আমি সকল রোগীদের দায়িত্ব নিলাম। সরকারের পক্ষ থেকে রোগীদের চিকিৎসার জন্য সব কিছু করা হবে। জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেইলি রোডে অগ্নিকাণ্ডে মারাত্মক দগ্ধদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি এরপর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণের সাথে কথা বলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। এখানে ১০ জন রোগী আছে। তিনি বলেন, যারা মারা গেছে তারা কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের শিকার হয়েছে। একটা বদ্ধ ঘরে যখন বের হতে পারে না, তখন ধোঁয়াটা শ্বাসনালিতে চলে যায়। প্রত্যেকেরই তা হয়েছে এবং যাদের খুব বেশি হয়েছে, তারা বাঁচতে পারেনি। দুঃখজনকভাবে তারা মারা গেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে সকালে প্রধানমন্ত্রী আমার সাথে কথা বলেছেন। প্রধানমন্ত্রী চিকিৎসার সকল ব্যবস্থার নির্দেশ দিয়ে বলেছেন, ‘আমি সকল রোগীদের দায়িত্ব নিলাম। সরকারের পক্ষ থেকে রোগীদের চিকিৎসার জন্য সব কিছু করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি, তারা কেউ শঙ্কামুক্ত নয়। বার্ন ইউনিটে ১০ জন ভর্তি আছে। ঢাকা মেডিকেলে আছে দুইজন, মোট ১২ জন। আমাদের এখানে যারা আছে, সবাই দগ্ধ এবং তাদের শ্বাসনালি পুড়ে গেছে। কেউ শঙ্কামুক্ত নয়। তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীর স্বজনদের সাথে কথা বলেন এবং হাসপাতালে ভিড় না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..