× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

মাদারীপুর প্রতিনিধি

রাজধানী ঢাকায় অগ্নিদগ্ধ হয়ে জিহাদের মৃত্যুতে গ্রামের বাড়ি কালকিনিতে শোকের মাতম

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
কালকিনিতে শোকের মাতম

রাজধানী ঢাকার বেইলি রোডের রেস্টুরেন্টে অগ্নিদগ্ধ হয়ে জিহাদ শিকদারের মৃত্যুতে গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনিতে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। কালকিনিতে শোকের মাতম

আজ শুক্রবার দুপুরে নিহতের মরদেহ কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের আলিমাবাদ গ্রামে আসলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। নিহত জিহাদ শিকদার (১৯) আলিমাবাদ গ্রামের জাকির সিকদারের ছেলে।

স্বজনরা জানায়, পরিবারের হাল ধরতে তিন বছর আগে রাজধানী ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্টে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন। পরে মাসের থেকে জিহাদের বেতন দিয়ে চলতো গ্রামের বাড়ির সংসার। জিহাদের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জিহাদের অসহায় পরিবারটির পাশে দাড়াতে সরকারি সহযোগিতা কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী।

নিহত জিহাদের ছোটভাই রিয়াদ জানায়, মাদারীপুরের কালকিনির সাহেববারপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজে মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করতো জিহাদ। জিহাদের সংসারে মা-বাবা ও এক ভাই রয়েছে। বড় বোনের বিয়ে হওয়ায়ায় সে থাকে তার স্বামীর বাড়িতে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, জিহাদের মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা নেই। তার পরিবার থেকে কোন সহযোগিতা চাওয়া হলে, সব সময় পাশে থাকবে প্রশাসন। বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই নামের একটি রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনায় মারা যান ৪৬ জন। এছাড়া আহত হয় বেশ কয়েকজন। এই দুর্ঘটনায় মারা যায় জিহাদ শিকদার।


এ ক্যটাগরির আরো খবর..