× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

কালীগঞ্জে চাঞ্চল্যকর শিশু সৌরভ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জের চাঞ্চল্যকর শিশু সৌরভ হত্যা মামলার দুই আসামি বিপুল দাস ও আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার রায়গ্রাম থেকে তাদের গ্রেফতার করেন থানার এসআই শুকুমার কুন্ডু। এ সময় হত্যা কাজে ব্যবহৃত ছুরিও পুলিশ উদ্ধার করেছে। নিহত সৌরভ ছোট রায়গ্রামের বাবু দাসের ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ২৭ ডিসেম্বর রায়গ্রামের বাবু দাসের ছেলে শিশু সৌরভ রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন দুপুর ৩ টার দিকে থানা পুলিশ নিহত শিশুর বাড়ির পাশের একটি নির্মাণাধীণ বিল্ডিংয়ের ছাদ থেকে তার গলা কাটা ও ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশ দীর্ঘদিন তদন্ত চালিয়ে হত্যার সাথে  জড়িত একই গ্রামের বিশ্বজিতের ছেলে বিপুল ও গোপাল দাসের ছেলে আকাশ কে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসনে জানান, শিশু সৌরভ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হত্যাকাজে ব্যবহৃত ছুরিও পুুলিশ উদ্ধার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বৃহস্পতিবার জেল-হাজতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..