× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

কালীগঞ্জ বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে গ্রাহক হয়রানীসহ নানা অভিযোগ পাওয়া গেছে। গত ০৮/১০/২০১৫ ইং তারিখে আবাসিক প্রকৌশলী যুগলবন্ধু রায় যোগদানের পর থেকে এসব গ্রাহক হয়রানী চরমে উঠেছে। গ্রাহক হয়রানী প্রতিবাদ করায় আবাসিক প্রকৌশলী ছুটির দিনে কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই অচিন্ত বিশ্বাস নামের এক গ্রাহকের বিদ্যুৎ লাইন কেটে দিয়েছেন। দম্ভোক্তি প্রকাশ করে প্রকৌশলী যুগল বন্ধু রায় বলেছেন, শুধু অচিন্ত বিশ্বাস নয় তার বাড়ির লাইনসহ আত্মীয়-স্বজনের বিদ্যুৎ লাইন কেটে দেয়া হবে।

সূত্র জানায়, কালীগঞ্জ নিশ্চিন্তপুর খালপাড় নামক স্থানে একটি ইজিবাইক গ্যারেজে বিদ্যুৎ নিয়ে ব্যবসা করতেন আড়পাড়া প্রমানিক পাড়ার অচিন্ত বিশ্বাস। গত ফেব্রুয়ারি মাসে তার ইজিবাইক গ্যারেজের বিদ্যুতের মিটারটি পুড়ে যায়। পরে তিনি মিটারের জন্য আবেদন করেন। কিন্তু বিদ্যুৎ বিভাগ নানা তালবাহানা করে তার সংযোগটি দেয়নি। অবশেষে বিদ্যুৎ বিল পরিশোধের কথা বলে ওজোপাডিকো এর কালীগঞ্জ সহকারি আবাসিক প্রকৌশলী মাসুম পারভেজ তার কাছ থেকে  ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়। তারপরও অচিন্ত বিশ্বাসের বিদ্যুৎ সংযোগটি দেয়নি।

অভিযোগে আরো জানাগেছে, কালীগঞ্জ শহরের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। অথচ সেসব স্থানের লাইন, নগদ নারায়নে তুষ্ঠু হয়ে আবাসিক প্রকৌশলী কখনও কাটেননি। মিটার ছাড়া সরাসরি বিদ্যুতের পোল থেকে বিদ্যুৎ নিয়ে পুলিশের হাতে নাতে ধরা পড়লেও তিনি ওই গ্রাহকের বিরুদ্ধে আইনানুগ তেমন কোন ব্যবস্থা নেয়নি বলে জানাগেছে। বরং চুরি করা ওই গ্রাহককে তিনি বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছেন।

গোপন সূত্র জানায়, বিভিন্ন ইজিবাইক গ্যারেজের মালিকদের সাথে বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের মাসিক চুক্তি রয়েছে। প্রতি মাসে বিদ্যুৎ বিভাগের লাইনম্যান নাসির উদ্দীন ও আবাসিক প্রকৌশলীর খয়ের খা নামে খ্যাত সাইফুল এসব টাকা উত্তোলন করেন। পরে তা বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ভাগবাটোয়ার করে নেন। গ্রাহকরা আরো জানান, বিভিন্ন কাজে যখন তারা বিদ্যুৎ অফিস যান তখন তাদের সাথে চরম দুব্যবহার করা হয়। তারা আরো জানান, ইজিবাইক গ্যারেজ মালিকদের বিদ্যুৎ বিল বকেয়াসহ নানা অজুহাত দেখিয়ে তাদের লাইন কেটে দিয়ে বিদ্যুৎ অফিস এখন নিজেরাই ইজিবাইক চার্জের ব্যবসা শুরু করেছে।

সূত্র আরো জানায়, বিদ্যুৎ অফিসের সাথে সংশ্লিষ্ট রবিউল ও বিল্লাল নামে দুই ব্যক্তি এখন ইজিবাইক চার্জের ব্যবসা চালিয়ে করছেন। অন্যান্য গ্রাহকদের বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের লাইন কেটে দিয়ে আবাসিক প্রকৌশলী যুগল বন্ধু বিশেষভাবে তুষ্ঠু হয়ে রবিউল ও বিল্লাল নামের দুই ব্যক্তিকে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দিয়েছেন। মূলত তারাই এখন ইজিবাইক চার্জের ব্যবসা করছেন।

গ্রাহক অচিন্ত বিশ্বাস জানান, তার মিটারটি পুড়ে গেলে তিনি আবেদন করেন। পরে তার কাছ থেকে বিল পরিশোধের কথা বলে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন। গত ফেব্রুয়ারি মাস থেকে অধ্যবধী তার লাইনটি কাটা রয়েছে। এতে তার কয়েক লাখ লাখ ক্ষতি  হয়েছে। কোন পূর্ব নোটিশ ছাড়া বে-আইনীভবে লাইনটি কেটে দিয়ে আবাসিক প্রকৌশলী তার উপর ব্যক্তি আক্রাশ খাটিয়েছেন।

তিনি আরো জানান, অনেকবার বলেও তিনি লাইনটি দেননি। অথচ তার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেয়া হয় বিদ্যুৎ সংযোগ দেবার নামে।  যেহেতু অন্যায় ভাবে তিনি লাইনটি কেটে দিয়েছেন। এবং তার লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ কারনে তিনি ক্ষতিপূরনের দাবিতে আবাসিক প্রকৌশলী যুগলবন্ধুর বিরুদ্ধে সিভিল কোর্টে মামলাসহ সাংবাদিক সম্মেলন করবেন।

এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী যুগলবন্ধু রায় বিভিন্ন দুর্নীতি অনিয়নের কথা অস্বীকার করে বলেন, তার বিদ্যুৎ তো দেয়া হয়েছিল। কিন্তু তিনি উপরি মহলে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। যার কারনে এসই সাহেবের নির্দেশে তার লাইন কেটে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, এসই সাহেব বলেছেন, তার গোষ্ঠির সকলের লাইন কেটে দিতে। আমি তাতো করেনি।


এ ক্যটাগরির আরো খবর..