× Banner
সর্বশেষ
নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকে

বিশ্বের প্রবীনতম সাধক পদ্মশ্রী পদকপ্রাপ্ত স্বামী শিবানন্দকে সংবর্ধনা প্রদান

Kishori
হালনাগাদ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
স্বামী শিবানন্দকে সংবর্ধনা

নবীগঞ্জের ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী ঠাকুর বাণীনাথের শূভ আবির্ভাব মহোৎসব উপলক্ষ্যে ১২৭ বছর বয়সী বিশ্বের প্রবীনতম মহাত্মা ভারত সরকারের পদ্মশ্রী পদকপ্রাপ্ত স্বামী শিবানন্দকে সংবর্ধনা ১২ ফেব্রুয়ারী সোমবার বিকালে শতক ঠাকুরবাণী আশ্রমে অনুষ্টিত হয়।
আশ্রমের সেবায়েত গুরুমাতা ফাল্গুনী গোস্বামীর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক নন্দকিশোর রায়ের এর সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব অনুষ্টানের মুকুটমনি বেরারস ভারতের স্বামী শিবানন্দ বাবাজী। এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন,লেখক ও গবেষদ উপাধ্যক্ষ প্রফেসর নন্দলাল শর্মা,প্রকৌশলী মনোজ বিকাশ রায়,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস,ভারত বেঙ্গালুরের ফাল্গুনী ভট্টাচার্য্য,  আগরতলার ডাঃ বিধান নাথ চৌধুরী,এডভোকেট মনমোহন দেবনাথ, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,গজনাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইকবাল আহমদ ছালিক মিয়া,প্রভাষক প্রনয় কুমার দত্ত,পরিতোষ মোহন দত্ত প্রমূখ।  গীতাপাঠ করেন, বিপ্লব ভট্টাচার্য্য।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের মহানাম সেবক সংঘের সুনীল পাল চৌধুরী,এডভোকেট শিপন পাল,চন্দন দে,তপন পাল,শৈলেশ দত্তসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তরা পরম সাধক স্বামী শিবানন্দ বাবার বাণী “আমার চরন ধরিস না,আচরন ধর” এই মহান বাণীসহ তাঁর বর্নাঢ্য জীবনীর উপর বিস্তারিত আলোচনা করেন। সংবর্ধিত শিবানন্দ বাবাজীকে  মানপত্র ও ঠাকুরবাণীর বাধাইকৃত প্রতিকৃতি তুলে দেন আশ্রমের গুরুমাতাজী ফাল্গুনী গোস্বামী। অনুষ্টানের শুরুতেই অতিথিদেরকে ফুল দিয়ে বরন করেন ঠাকুরবাণী আশ্রমের শিষ্যবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..