× Banner
সর্বশেষ
বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বই মেলায় সাড়া জুগিয়েছে ‘চারনকবি মুকুন্দ দাস এর জীবনী গ্রন্থ

Kishori
হালনাগাদ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
মুকুন্দ দাস এর জীবনী

অমর একুশে গ্রন্থমেলায় ব্যাপক সাড়া জুগিয়েছে বরিশালের সন্তান লেখক ও গবেষক মিহির দত্তের লেখা বৃট্রিশ বিরোধী আন্দোলনের পুরোধা ‘চারনকবি মুকুন্দ দাস’র জীবনী নিয়ে তথ্য বহুল গ্রন্থ। আখঁরী প্রকাশনীর এ বইটি পাওয়া যাচ্ছে মেলার ৩১ নম্বর স্টলে বিশ্বসাহিত্য ভবন প্রকাশনীতে।

ষাট’র দশকের সাড়া জাগানো লেখক, গবেষক ও সাংবাদিক মিহির দত্ত’র লেখা বৃট্রিশ বিরোধী আন্দোলনের পুরোধা চারণ কবি মুকুন্দ দাস বইটি সম্পাদক করেছেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক শুভব্রত দত্ত। মুকুন্দ দাস বাঙালি কবি যাকে চারণ কবি বলে অভিহিত করা হয়। তিনি (মুকুন্দ দাস) স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক। “হাসি হাসি পরবো ফাঁসি/দেখবে জগৎবাসী/বিদায় দে মা ঘুরে আসি।”

এধরনের অসংখ্য অমর গানের ¯্রস্টা কবি মুকুন্দ দাস। ১৯০৩ সালে ‘সাধন সঙ্গীত’ নামে মুকুন্দ দাসের একটি গানের বই বরিশাল থেকে প্রকাশিত হয়। তাতে শতাধিক গান স্থান পায়। দেশের মানুষকে পরাধীনতার বিরুদ্ধে ও নানাপ্রকার সামাজিক দুর্দশার বিরুদ্ধে সচেতন করার উদ্দেশ্যে তিনি গান ও যাত্রা রচনায় মনোনিবেশ করেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বরিশালে তুমুল ইংরেজ বিরোধী বিক্ষোভ দেখা দেয়। ওইসময় মুকুন্দ দাস নিজে ওই বিক্ষোভে অংশগ্রহণ করে একের পর এক গান, কবিতা ও নাটক রচনা করে বাঙ্গালীর জাতীয় জীবনে নূতন উদ্দীপনার সঞ্চার করেন। ইংরেজদের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তোলার অভিযোগে ইংরেজ সরকার মুকুন্দ দাসকে গ্রেপ্তার করেন। বিচারে মুকুন্দ দাসের তিন বছরের সশ্রম কারাদন্ড হয়। কিছুদিন বরিশাল জেলে রাখার পর মুকুন্দ দাসকে দিল্লি জেলে স্থানান্তরিত করা হয়। মুকুন্দ দাস কারাবাসে থাকাকালীন তার স্ত্রী সুভাষিণী দেবীর মৃত্যু হয়।

মহাত্মা গান্ধীর আহুত অসহযোগ আন্দোলনের সময় মুকুন্দ দাস মাতৃপূজা কর্মক্ষেত্র, পল্লীসেবা প্রভৃতি যাত্রাপালা রচনা করেন। মুকুন্দ দাসের এসব যাত্রাপালাকে বাংলা নাট্যসাহিত্যে সংগ্রামী সংযোজনরূপে গণ্য করা হয়। দেশ বিখ্যাত চারণ কবি ও স্বদেশী পল্লী অঞ্চলের তৃণমূল মানুষের সুখ দুঃখের কাহিনীর গান ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের কবি মুকুন্দ দাশের অবদান অপরিসীম। মুকুন্দ দাস কলকাতা থাকাকালে একবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার সাথে দেখা করেন। ১৯৩৪ সালের ১৮ মে কলকাতায় যাত্রা পরিবেশন করতে গিয়ে মুকুন্দ দাস হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..