× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

Kishori
হালনাগাদ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
কারাদন্ড প্রাপ্ত আসামী

ঝিনাইদহে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদন্ড প্রাপ্ত ফেরারী আসামী মাহমুদ হাসান সুমন (৩১) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন বিষয়খালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শাহীন উদ্দীন জানান, ২০১৭ সালে অস্ত্রসহ সদর উপজেলার বিষয়খালী এলাকার মাহমুদ হাসান সুমনকে আটক করে পুলিশ। সেই মামলায় সম্প্রতি ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক ২ টি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে।

মামলার রায়ের পর থেকেই পলাতক ছিলো সুমন। ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..