× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

কূটনৈতিক প্রতিবেদক

ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে ‘মোনালিসা’ চিত্রকর্মের দিকে ছোড়া হলো স্যুপ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে ‘মোনালিসা

গতকাল রোববার ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে প্রদর্শিত বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রকর্মের দিকে স্যুপ ছুড়েছেন দুই বিক্ষোভকারী। তবে চিত্রকর্মটি বুলেটপ্রুফ কাচের মধ্যে সুরক্ষিত থাকায়, সেটির কোনো ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে। এর আগেও কয়েকবার মোনালিসার ওপর হামলার ঘটনা ঘটেছে।

যারা মোনালিসা চিত্রকর্মের ওপর হামলা চালিয়েছেন, তারা স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, ‘আমাদের (ফ্রান্সের) কৃষিব্যবস্থা রুগ্ন অবস্থায় রয়েছে।’ ফ্রান্সের রাজধানী প্যারিসে বিগত কয়েক দিনে কৃষকদের বিক্ষোভ করতে দেখা গেছে। সেখানে তারা জ্বালানির মূল্যবৃদ্ধি রোধসহ বিভিন্ন দাবি তুলেছেন। বিক্ষোভের অংশ হিসেবে গত শুক্রবার তারা প্যারিস ও শহরটির বাইরের প্রধান কিছু সড়ক অবরোধ করেছিল।

মোনালিসা চিত্রকর্মটি ষোড়শ শতাব্দীতে এঁকেছিলেন বিখ্যাত চিত্রশিল্পী লেওনার্দো দা ভিঞ্চি। এটিকে সর্বকালের সেরা শিল্পকর্মগুলোর মধ্যে একটি বলে ধরা হয়। ১৯১১ সালে ল্যুভর মিউজিয়াম থেকে মোনালিসা চুরি হয়ে যায়। এ নিয়ে বিশ্বজুড়ে শোরগোল হয়। সেটি চুরি করেছিলেন মিউজিয়ামেরই একজন কর্মী। দুই বছর পর ইতালির ফ্লোরেন্স শহরে চিত্রকর্মটি বিক্রির চেষ্টার সময় সেটি উদ্ধার করা হয়।

এর আগে পঞ্চাশের দশকের শুরুর দিকে চিত্রকর্মটির ওপর অ্যাসিড ছোড়েন এক দর্শনার্থী। এতে সেটি ক্ষতিগ্রস্ত হয়। পরে চিত্রকর্মটি কাচের সুরক্ষাবলয়ের ভেতরে রাখা হয়। ২০১‍৯ সালে সেটিকে রক্ষায় বুলেটপ্রুফ কাচ স্থাপনের কথা জানায় ল্যুভর মিউজিয়াম কর্তৃপক্ষ। এরপর ২০২২ সালে চিত্রকর্মটির দিকে কেক ছুড়ে মারেন এক ব্যক্তি।


এ ক্যটাগরির আরো খবর..