× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ভেগাই হালদার পাবলিক একাডেমীর ১০৫তম বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভেগাই হালদার পাবলিক একাডেমী’র (বিএইচপি একাডেমী) ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার সন্ধ্যার পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ এসএম হেমায়েত উদ্দিন, বাশাইল শহীদ সুকান্ত আবদুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রনজিত বাড়ৈ খোকন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামারন সেরনিয়াবাত আজাদ।

অন্যান্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফজলুল হক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভেগাই হালদারের নাতি আবনী হালদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সদস্য বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, সদস্য অনিল হালদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..