× Banner
সর্বশেষ
নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার বেনাপোল

শার্শায় ইট বোঝাই ট্রাক্টর চাপায় নিহত ১

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
ট্রাক্টর চাপায় নিহত

যশোরের শার্শার পাঁচভুলোট গ্রামে ইট বোঝাই ট্রাক্টর চাপায় মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। সে পাঁচভুলোট গ্রামের আবুবক্কর সিদ্দিক এর ছেলে।
রবিবার মিজানুরের বাড়ির নিকটবর্তী রাস্তায় তার নিজের ইট বোঝাই ট্রাক্টরের পিছনে চাপা পড়ে নিহত হয়।
পাঁচ ভুলোট গ্রামের ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, মিজানুর সকালে বালুন্ডার শফি ভাটা থেকে ইট কিনে আনার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে অসাবধানতা বশত ইট বোঝাই ট্রাক্টরের পিছনে চাঁপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান জানান, মিজানুরের মৃত্যুর খবরটি শার্শা থানায় অবহিত করা হয়েছে। দুর্ঘটনায় কেউ বাদী না থাকায় স্বাভাবিক নিয়মেই তাকে দাফন করা হচ্ছে।
শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল ঘটনার সত্যতা  জানিয়ে বললেন, নিহত ব্যক্তির পক্ষে কোন বাদী না পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে কোন মামলা হয়নি বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..