× Banner
সর্বশেষ
যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! 

পিঁ আই ডি

পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির বিষয়ে আরো পর্যালোচনার আহ্বান শিক্ষা মন্ত্রীর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
পরীক্ষা ও মূল্যায়ন

বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন করার, ষাণ্মাসিক ও বার্ষিক পরীক্ষার বিষয়ে শিক্ষাবর্ষের প্রথম মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত সৃষ্টি হওয়া অভিজ্ঞতা, তথ্য ও উপাত্ত পর্যালোচনা করার এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যে মূল্যায়ন পদ্ধতি সহজবোধ্য করার বিষয়সমূহ আরো বিস্তারিতভাবে খতিয়ে দেখার ও নীতিনির্ধারণী পর্যায়ে তা সুপারিশ করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মন্ত্রী আজ রাজধানীর মতিঝিলে পাঠ্যক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডে পরীক্ষা ও মূল্যায়ন এর সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞবর্গের সাথে এক মতবিনিময় শেষে এই অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মোঃ ফরহাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর অধ্যাপক ড. তারিক আহসান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..