× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

আবুল কাশেম রুমন

সিলেটের পাঠানটুলায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
যুবলীগের দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষ

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের পাঠানটুলায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে পাঠানটুলা এলাকার স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে যুবলীগ নেতা শিপলু ও বিদ্যুৎ গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

এ সময় ৯টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এতে উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আহতরা হলেন যারা, নগরীর মদিনা মার্কেট এলাকার আব্বাসের ছেলে রশিদ (৩৫), গোয়াবাড়ি এলাকার আলী (৩৩), নতুন বাজার এলাকার বিরেন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ (৩৫) ও পল্লবী রোডের মৃত আলী আব্বাসের ছেলে শিপলু। এছাড়া জামাল ও কয়েস নামে আরও দুজন আহত হয়েছেন।

আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত আলীকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বুধবার (২৪ জানুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল যুবলীগ নেতা শিপলুর নিয়ন্ত্রনাধীন জুয়ার বোর্ডে হানা দেয়। এ ঘটনায় বিদ্যুৎ গ্রুপকে দোষারোপ করে শিপলু গ্রুপের নেতাকর্মীরা। এ থেকেই ঘটনার সূত্রপাত। রাত পৌনে ৯টার দিকে বিদ্যুৎ গ্রুপের নেতাকর্মীরা স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে আড্ডা দেওয়া অবস্থায় শিপলু গ্রুপের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তাদের আলীসহ পাঁচজন আহত হয়। এ সময় পাল্টা হামলায় আহত হয় শিপলু গ্রুপের শিপলু।

কোতোয়ালি মতেল থানার ওসি মইন উদ্দিন শিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..