× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

সিলেটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক

সিলেটে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২৩ এ শ্রেষ্ঠ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও পদক প্রদান করা হয়েছে। পেশার প্রতি দায়িত্বশীলতা, নতুন উদ্ভাবনী চিন্তাধারা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, লেখাপড়ার পরিবেশ ও সাংস্কৃতিক চর্চাসহ শিক্ষার মানোন্নয়ন ও বিকাশে বিশেষ অবদান রাখায় আঠারোটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের এ পুরস্কার প্রদান করা হয়।
২২ জানুয়ারি সোমবার সিলেট প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের এ পুরস্কার ও সনদ তুলে দেন।
প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপপরিচালক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীদের মধ্য থেকে প্রাথমিকের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষিকা, বিদ্যালয়, স্কুল ব্যবস্থাপনা কমিটি, কাব শিক্ষক, কর্মচারী; শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর পিটিআই, উপজেলা শিক্ষা অফিসার, পিটিআই, পিটিআই সুপারিনটেনডেন্ট, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা প্রশাসক নির্বাচন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..