× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর সাংবাদিককে বেঁধে রাখার হুমকি ছাত্রদল নেতার, জেলাজুড়ে নিন্দার ঝড় বেনাপোলে ছাত্রলীগের মিছিল, আটক ২ ছাত্রলীগ কর্মী আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইন  বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়, সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন

পিঁ আই ডি

সমাজসেবার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে -সমাজকল্যাণ মন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
সবাইকে এগিয়ে আসতে হবে

সমাজসেবার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। জ্ঞাণ ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ নির্মাণে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। বলেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ।

আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা একাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের জ্ঞান ও দক্ষতার সঙ্গে সেবার মানসিকতা নিয়ে জনগণের জন্য কাজ করতে হবে। ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ গঠনে কর্মকর্তাদের আরো সক্ষম হতে হবে।

ব্যক্তিগত দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানিয়ে মন্ত্রী আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রা দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে হবে। নীতি নৈতিকতা ঠিক রেখে সেবা দেওয়ার মনমানসিকতা গড়তে হবে। কারও একার পক্ষে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়।

 সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: খায়রুল আলম সেখ।


এ ক্যটাগরির আরো খবর..