× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক

মুখ খুললেন সানিয়া মির্জা

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
সানিয়া মির্জা

 সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীসহ নিজের তৃতীয় বিয়ে ছবি পোস্ট করেছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক। এরপর থেকেই সোশাল মিডিয়ায় আলোচনার ঝড় বইছে।

কারণ, বেশ কয়েক মাস ধরেই শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে সরগরম ছিল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য প্রমাণ হলো। তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন শোয়েব মালিক। দেশটির জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদের গলায় মালা দিয়েছেন তিনি। শোয়েবের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছে সানিয়া মির্জা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা। তিনি লিখেছেন, সানিয়া সব সময় পারিবারিক জীবন লোকচক্ষুর অন্তরালেই রেখেছে। কিন্তু আজ প্রয়োজন হয়ে পড়েছে বিষয়টা সম্মুখে আনার। শোয়েব আর সানিয়ার ছাড়াছাড়ি হয়ে গেছে কয়েক মাস হয়েছে। সে শোয়েবকে নতুন সংসার জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।

তিনি আরও বলেন, জীবনের স্পর্শ কাতর এই সময় সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করবো তারা যেন সানিয়ার গোপনীয়তার কথা ভেবে সব ধরনের জল্পনা-কল্পনা থেকে দূরে থাকে।

জানা গেছে, শোয়েবের তৃতীয় স্ত্রী সানা জাভেদ পেশায় একজন অভিনেত্রী। তিনি পাকিস্তানের টেলিভিশনের জনপ্রিয় মুখ। ২০১২ সালে শেহর ই জাত ধারাবাহিকের মাধ্যমে পর্দায় অভিষেক হয় সানার। এরপর আরও কিছু ধারাবাহিকে কাজ করেন তিনি। এ ছাড়া ‘খানি’ নামক একটি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান সানা। লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিলেন এই অভিনেত্রী।

এর আগে, আয়েশা সিদ্দিকি নামে এক ভারতীয়কে বিয়ে করেছিলেন তিনি। তার সঙ্গে বিচ্ছেদের পর ২০১০ সালে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন তিনি। ২০১৮ সালে তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। বছর খানেক ধরেই সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এই তারকার কেউই তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।


এ ক্যটাগরির আরো খবর..