× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ব্যারিস্টার মনিরের পক্ষ থেকে গৌরনদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ইসিজি ও ঔষধ বিতরণ

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
মেডিকেল ক্যাম্প

বরিশালের কৃতি সন্তান লন্ডন প্রবাসী ব্যারিস্টার মো. মনির হোসেন এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, ইসিজি ও ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ ২০ জানুয়ারী শনিবার সকালে আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সি হাসপাতালের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান মো: খোকন মুন্সি।

ক্লাব অব ইউনিটির এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার সুন্দরদীতে আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মোঃ মনির হোসেনের পক্ষ থেকে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী চিকিৎসা প্রদান করেন হাসপাতালের আরএমও ডা: তরিকুল ইসলাম রাকিব, ডা: সাকিব মেহেদী, ডা: স্বপ্না আক্তার, ডা: মো: রাজিব গাজী।

ফ্রি মেডিকেল ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, গাইনি, শিশুসহ মেডিসিনের বিভিন্ন বিষয়ে প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ইসিজি ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..