× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক

ত্বক সুস্থ-সুন্দর রাখতে চাইলে এর যথাযথ যত্ন নেওয়া আবশ্যক

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

সারা দিন অনেকেই ত্বকের যত্নে পাঁচ মিনিট বের করতে পারেন না। আবার সারা দিন বাইরে থাকতে হয় যাদের তাদের তো সে সুযোগই নেই। কিন্তু ত্বক সুস্থ-সুন্দর রাখতে চাইলে এর যথাযথ যত্ন নেওয়া আবশ্যক। তাই ত্বকের যত্নআত্তি করার জন্য উপযুক্ত সময়ই রাত।

কে না জানে, রাতে পুরো শরীরের মতো ত্বকের কোষও পুনর্গঠিত হওয়ার সুযোগ পায়। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের যত্ন নেওয়া জরুরি। জেনে নিন রাতে ঘুমাতে যাওয়ার আগে কিভাবে ত্বকের যত্ন নিতে পারেন।

ঘুমানোর আগে পানি পান
পর্যাপ্ত ঘুম সত্ত্বেও সকালের দিকে অনেকের মুখে ক্লান্তির ছাপ থাকে।

তাই সারা দিনের প্রাকৃতিক ঔজ্জ্বল্য নিশ্চিত করার জন্য রাতে ঘুমাতে যাওয়ার অন্তত আধাঘণ্টা আগে এক গ্লাস পানি পান করুন। এতে পুরো রাত দেহ হাইড্রেটেড থাকবে। ফলে সকালে ত্বকও সুন্দর দেখাবে।

রাতের খাবারে সালাদ রাখুন
রাতের খাবার খুব ভারী হওয়া একদমই অনুচিত।

খুব ভালো হয় রাতে সালাদ খেতে পারলে। চেষ্টা করুন সালাদে গাজর রাখতে। কেননা এতে ভিটামিন কে, সি, ই, এ এবং বি থাকে। যা ত্বককে মৃত কোষ থেকে মুক্তি দিতে সাহায্য করে।

মুখ ধুয়ে ঘুমান
সারা দিন মুখে মেকআপ থাকুক বা কোনো ক্রিম লাগিয়ে রাখুন না কেন, ঘুমাতে যাওয়ার আগে ভালোভাবে মুখ ধুয়ে নিন।

অন্যথায় ত্বক হারাবে প্রাকৃতিক সৌন্দর্য। মুখ ধুয়ে ভালোভাবে মুছে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।

রাতে কাঁচা দুধ লাগাতে পারেন ত্বকে
দুধ শরীর ও ত্বক উভয়ের পক্ষে উপযোগী। ল্যাকটিক এসিড ত্বককে সুস্থ রাখে। তাই রাতে মুখে কাঁচা দুধ লাগিয়ে ঘুমান। তৈলাক্ত ত্বক হলে কাঁচা দুধে টি ট্রি অয়েল মিশিয়ে নিন।

দাঁত ব্রাশ করুন এবং…
উজ্জ্বল ত্বকের পাশাপাশি ঠোঁটের সৌন্দর্যও গুরুত্বপূর্ণ। তাই কোনো নরম টুথব্রাশ দিয়ে ডেড স্কিন সরান। এর ফলে ঠোঁট হবে নরম ও গোলাপি। রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করুন। ব্রাশ করা শেষে পুরনো নরম ব্রাশটিতে একটু নারিকেল তেল নিয়ে ঠোঁটে ঘষুন। এতে ঠোঁটের মরা চামড়া দূর হয়ে ঠোঁট হয়ে উঠবে সুন্দর।


এ ক্যটাগরির আরো খবর..