× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ঝিকরগাছায় আ’লীগের সম্পাদকের পিতার মৃত্যু : বর্তমান-সাবেক এমপি, চেয়ারম্যান ও মেয়রের শোক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
ঝিকরগাছা আ’লীগের সম্পাদকের মৃত্যু

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মুছা মাহমুদ এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইলিয়াস মাহমুদের পিতা আলহাজ্ব ছায়েদ আলী বিশ্বাস (৯৭) বার্ধক্য জনিত কারণে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। বাদআসর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার এই মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন, যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আফিল উদ্দিন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির, নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের আহবায়ক ও কাউন্সিলর একরামুল হক খোকন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়েদ ইমরানুর রশিদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদসহ আরও অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..