× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

কূটনৈতিক প্রতিবেদক

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান যাচ্ছেন না ৪ শঙ্করাচার্য

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

দিনকয়েক আগে পুরী গোবর্ধনপীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী জানিয়েছিলেন, তিনি অযোধ্যার অনুষ্ঠানে যাচ্ছেন না। বৃহস্পতিবার উত্তরাখন্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জানান, দেশের চার পীঠের চার শঙ্করাচার্যই ঠিক করেছেন ওই অনুষ্ঠানে না যাওয়ার। হরিদ্বারে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ২২ জানুয়ারি অযোধ্যায় সনাতন ধর্মের লঙ্ঘন হতে চলেছে। চার শঙ্করাচার্যের কেউই সেখানে উপস্থিত থাকবেন না।

পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী বলেছেন,”স্কন্দ পুরান অনুযায়ী ধর্মীয় আচার ঠিকভাবে পালিত না হলে বিগ্রহে অশুভ শক্তি প্রবেশ করে।” অযোধ্যার মন্দির পুরোপুরি তৈরি হতে এখনো দুই বছর লাগবে। মন্দিরের গর্ভগৃহ ও প্রথম তলা তৈরি হয়েছে। অসম্পূর্ণ সেই মন্দিরে রাম মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে ২২ জানুয়ারি। লোকসভার ভোটের আগে হিন্দুত্ববাদী চেতনায় ঝড় তুলতে বিজেপি চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। দেশজুড়ে প্রচার চলছে। দেশ-বিদেশ থেকে গণ্যমান্য অতিথিদের নিয়ে আসা হচ্ছে। চারদিকে সাজসাজ রব উঠে গেছে।

অভিমুক্তেশ্বরানন্দ বলেন, “শঙ্করাচার্যরা চিরকাল সবাইকে সুষ্ঠুভাবে ধর্ম পালনের শিক্ষা দিয়ে এসেছেন। নিজেরাও যা কিছু করেছেন ধর্ম মেনেই। কিন্তু অযোধ্যায় মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে যারা রয়েছেন, যা কিছু তারা করছেন, তা ধর্ম মেনে নয়। তারা হিন্দু ধর্ম পরিপন্থী কাজ করছেন। সেই কারণে শঙ্করাচার্যরা তার সাক্ষী হতে পারবেন না।” তিনি অবশ্য বলেন, কারও প্রতি তাদের কোনো বিদ্বেষ নেই।

অযোধ্যায় ২২ জানুয়ারির কর্মসূচি কেন হিন্দু ধর্মবিরোধী সেই ব্যাখ্যায় স্বামী অভিমুক্তেশ্বরানন্দ বলেন, “মন্দির তৈরি হওয়ার পরই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। অযোধ্যায় মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি। অথচ রাম মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। এটা হিন্দু ধর্মবিরোধী কাজ।” তিনি আরও বলেন, “এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজনই ছিল না। মন্দির তৈরির কাজ শেষ করার অনেক সময় রয়েছে। তারপর প্রাণ প্রতিষ্ঠা করা যেতেই পারে।” এই সিদ্ধান্তের জন্য তাদের ‘মোদিবিরোধী’ বলা হতে পারে, সেই প্রশ্নের জবাবে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেন, তারা মোদি বা অন্য কারও বিরোধী নন। ধর্ম শাস্ত্রের বিরোধী এমন কিছু তারা করতে পারেন না।

অযোধ্যায় ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। কংগ্রেস বলেছে, বিজেপি ও আরএসএস ভোট রাজনীতির স্বার্থে ধর্মকে ব্যবহার করতে চাইছে। সে কারণেই অসম্পূর্ণ মন্দির উদ্বোধনে এত আগ্রহ। বিজেপির চোখে এই দল ও তাদের মতো যারা আমন্ত্রণ সত্ত্বেও হাজির হবে না, সবাই ‘সনাতন ধর্মবিরোধী’। সেই তকমা শঙ্করাচার্যদের ক্ষেত্রেও প্রযোজ্য কি না, প্রশ্নটি উঠে গেল।


এ ক্যটাগরির আরো খবর..