× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডেস্ক

প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দেয়া আমার প্রথম কাজ -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা

আমরা যদি চিকিৎসা সেবাটাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারি তাহলে ঢাকা শহরে মাটিতে শুয়ে রোগীদের চিকিৎসা নিতে হবে না। একেবারে প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দেয়া আমার প্রথম কাজ হবে। বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, বাংলাদেশে যারা চিকিৎসক রয়েছেন, তাদের মেধা বিশ্বের কোনো দেশের চেয়ে কম নয়। আমি যদি একজন চিকিৎসককে ভালো একটি কাজের পরিবেশ দিতে পারি, তাহলে নিশ্চয়ই তারা কাজ করবে। যেমন পাটগ্রাম সেখানে যদি একটি ভালো অপারেশন থিয়েটার, ভালো ফ্যাসিলিটি থাকে, তাহলে তাদের আর ঢাকায় আসতে হবে না। আমি চেষ্টা করে দেখি কতদূর কি করতে পারি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার প্রথম কাজ হবে আমি প্রত্যেকটা হাসপাতাল ভিজিট করবো। শুধু ঢাকা শহরের হাসপাতাল নয় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব হাসপাতাল আমি ভিজিট করবো। গ্রামে গঞ্জে প্রতিটা হাসপাতালে গিয়ে দেখতে হবে তাদের কি কি সমস্যা রয়েছে। এ কাজটাই আমি প্রথমে করবো।

তিনি বলেন, একটা জিনিস মনে রাখবেন, আমরা যে ডাক্তার তৈরি করছি সে কিন্তু আমারও চিকিৎসা করবে। আমি যদি কোথাও যাই, রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমার চিকিৎসা সেই ডাক্তার করবে, তাই আমাদের সেই রকম কোয়ালিফাইড ডাক্তার তৈরি করতে হবে। আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি। আমি একনিষ্ঠভাবে চেষ্টা করব এতে কোনো সন্দেহ নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুর্নীতির বিষয়ে আমিও শুনেছি কিন্তু ভেতরের বিষয় আমিও জানি না, তবে এটুকু বলতে পারি দুর্নীতির ব্যাপারে আমার জিরো টলারেন্স থাকবে। আমি নিজেও কোনোদিন দুর্নীতি করি না। স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ।


এ ক্যটাগরির আরো খবর..