× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

মধুখালীতে অগ্নিকান্ডে দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ মে, ২০১৬

মধুখালী প্রতিনিধি : বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের গোপালপুর মহল্লার দিনমজুর হুমায়ন মোল্যার একটি টিনের চারচালা বসত ঘর বিদ্যুৎ এর শট সার্কিট থেকে আগুন ধরে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ঘরে থাকা আসবাবপত্র, ধান, চাউল সহ যাবতীয় মালামাল পুড়ে প্রায ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘর তালাবদ্ধ থাকায় এলাকাবাসী কোন মালামাল উদ্ধার করতে পারে নাই।

এলাকাবাসী সূত্রে জানাগেছে. বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় দিনমজুর হুমায়নের ঘরে বিদ্যুৎ এর শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হলে পাশের বাড়ীর লোকজনের চিৎকারে এলাকাবাসী আগুন নিভানোর আগেই বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..