× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

মেহেরপুরে তারুন্য শান্তির অগ্রদূত শীর্ষক আলোচনা সভা

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ মে, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ এসো শান্তির পৃথিবী গড়ি এই স্লোগানে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে IPYG-এর নূরপুর শাখার উদ্যোগে তারুন্য শান্তির অগ্রদূত শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নূরপুর সরকারী প্রাথমিক  বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, পিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আরসাদ আলী।এসো শান্তির পৃথিবী গড়ি এই আহ্বানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষকনেতা IPYG -(ইন্টারন্যাশনাল পীস ইয়ুথ গ্রুপ) এর এম্বাসেডর মেহেরপুরের কৃতি সন্তান মো: জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IPYG- এর মেহেরপুর জেলা শাখার মহাসচিব মো: মিয়ারুল ইসলাম,  IPYG- এর পরিচালক মো: ইসরাইল হোসেন, আজমল হোসেন মিল্টু, রজব আলী, মোঃ আব্দুর রশিদ, সুলতান উদ্দিন, শফিকুল ইসলাম,তারিক আহাম্মেদ, মোঃ আলাউদ্দিন, আকতারুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সামাদ, মোঃ শামীম রেজা, ও মো: রবিউল ইসলাম, শিলন প্রমূখ। সভা পরিচালনা করেন, মোঃ আব্দুর রশিদ।

প্রধান অতিথীর বক্তব্যে মোঃ জাকির হোসেন বলেন তরুনরা সমাজের প্রানশক্তি তরুণদেরকেই সমাজ গঠনের দায়িত্ব পালন করতে হবে। তরুণদের সমাজের অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ মানুষের জন্য এবং জীবন জীবনের জন্য এই মন্ত্রে দিক্ষিত হয়ে তরুণ সমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, গরিব দুঃখী কৃষকেরা অতি কষ্টার্জিত অর্থ তার সন্তানদের লেখাপড়ার জন্য ব্যয় করেন। কিন্তু পরিতাপের বিষয় তার সন্তানটি মেধাবী ও সকল যোগ্যতার অধিকারী হওয়া সত্বেও চাকরি পাচ্ছে না। ফলে এসব অসহায় দরিদ্রদের জীবন মান পরিবর্তন ঘটছে না এবং মেধা ও যুব শক্তির অবচয় ঘটছে। তিনি মানুষের জীবনমান পরিবর্তনেও তরুণদের কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান।

সভা শেষে  সংগঠনের পক্ষ থেকে শান্তির পৃথিবী গড়ার লক্ষ্যে ১০ দফা দাবীতে গণ স্বাক্ষর গ্রহন করা হয়। প্রায় তিন শতাধিক তরুণ স্বেচ্ছায় স্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহন করেন। এ সময় বিপুল পরিমান উৎসাহী গ্রামবাসী সভাস্থল মুখরিত করে তোলেন।


এ ক্যটাগরির আরো খবর..