× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

২৭টি চাকুরিতে ইন্টারভিউ দিয়েও চাকুরি মেলেনি মুক্তিযোদ্ধার সন্তানের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুরের ছেলে ২৭টি চাকুরীতে ইন্টারভিউ দেওয়ার পরও চাকুরি মেলেনি শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের এক মুক্তিযোদ্ধার সন্তানের।

ভূক্তভোগি প্রার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে অর্থনীতিতে অনার্সসহ দ্বিতীয় বিভাগে এম এ পাশ করেছে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করে আজ বৃহস্পতিবার মাগুরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন বীরমুক্তিযোদ্ধা নবুয়ত শেখ। এ সময় ভূক্তভোগিসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নবুয়ত শেখ জানান, তার ছেলে নজীর আহম্মেদ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে অর্থনীতিতে অনার্সসহ এম এ পাশ করার পর অন্তত ২৭টি চাকুরিতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ৭টিতে মৌখিক পরীক্ষা পর্যন্ত গেলেও অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত চাকুরি হয়নি। ইতিমধ্যে সরকারি চাকুরির বয়স সীমা শেষ হয়ে গেছে। ২ বছর আগে দু’টি চাকুরি যথাক্রমে বাংলাদেশ ডাক বিভাগ ও সোনালী ব্যাংকে আবেদন করা আছে। আগামীতে যে কোন সময় সেগুলোর পরীক্ষা হবে।

এদিকে অতি দারিদ্র্যতার মধ্য দিয়ে দায়-দেনা হয়ে ছেলের লেখাপড়া শিখিয়েছেন। এখন যদি একটি চাকুরি না হয় তাহলে পরিবার পরিজন নিয়ে জীবন ধারণ করা কষ্টকর হয়ে যাবে। বিষয়টিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..