× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ নারায়নগঞ্জে সাংসদ সেলিম ওসমান কর্তৃক ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্চিত করায় ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও সদর উপজেলা শাখা। ঘন্ট্যাপী এ কর্মসূচিতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, জেলা কমিটির সহ সভাপতি সামসুল হক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপেন্দ্র নাথ ঝাঁ, সহ সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার সরকার প্রমুখ।

বক্তারা বলেন, মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। সেই শিক্ষককে প্রকাশ্যে কান ধরে উঠবস করানো এবং সেই মর্মান্তিক কাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সমগ্র শিক্ষক সমাজকে কলঙ্কিত করা হয়েছে। যারা এ জঘন্য কাজটি করেছে তারা খুব খারাপ করেছে। তাই দ্রুত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন যাবেন বলে হুশিয়ারি দেন।

উল্লেখ্য, গত শুক্রবার ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে পিটিয়ে জখম করে স্থানীয় জনতা। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান তাকে কান ধরে উঠবস করতে বাধ্য করেন।


এ ক্যটাগরির আরো খবর..