× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

মেহেরপুরে ৩ দিন ব্যাপী ইংলিশ ল্যাংগুয়েজ ক্যাম্প

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর ব্র্যাকের শিক্ষা কর্মসূচি পেইস এর উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে তিন দিন ব্যাপী শিক্ষার্থীদের ইংলিশ ল্যাংগুয়েজ ক্যাম্প গতকাল বুধবার শেষ হয়েছে ।

ইংলিশ ল্যাংগুয়েজ ক্যাম্পে বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুদ্দিন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক। সমাপনী অনুষ্ঠানে ইংরেজী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ব্র্যাক শিক্ষা কর্মসূচি (পেইস)  এলাকা ব্যবস্থাপক ভবদেব চন্দ্র রায় , জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক এবং জেলা শিক্ষা অফিসার, সুভাষ চন্দ্র গোলদার ।

বক্তাগণ ইংলিশ ল্যাংগুয়েজ ক্যাম্প থেকে প্রাপ্ত জ্ঞান চর্চার ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন। সবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুদ্দিন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..