× Banner
সর্বশেষ
শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ ক্রীড়াঙ্গনের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলে নিহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলে নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক ও অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের রেজিস্ট্রার ডা. তৌহিদুল হক চৌধুরী (৪৫) ও তার ছেলে তালহা চৌধুরী (১৬)।

আজ ২৫ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুটি ট্রাক একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশায় থাকা ডা. তৌহিদুর রশিদ চৌধুরী ও তার ছেলে তানহা চৌধুরী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশাচালক আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, দুটি ট্রাক প্রতিযোগিতা করে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দিলে যাত্রী চিকিৎসক ও তার ছেলে মারা যান। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..