× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

শিক্ষক লাঞ্ছনায় আদালতে নির্দেশ অনুযায়ী ব্যবস্থা

admin
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘যে ঘটনা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত এবং কারো জন্য এটা শোভনীয় নয়।’

আজ বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে জাতিসংঘ শান্তি মিশনে নিহত দুই কনস্টেবল সামিউল আহমেদ ও মোতাহার হোসেনের জানাজা পড়তে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ঘটনা দেখে সবাই আমরা বিচলিত হয়েছি, ব্যথিত হয়েছি। হাইকোর্ট থেকে যে নির্দেশনা দিয়েছে আমাদের প্রতি যদি কোনো নির্দেশনা থাকে অবশ্যই আমরা সেটা দেখব। আমাদের কাছে আসুক, আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করব।’

আসাদুজ্জামান খাঁন কামাল আরো জানান, বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার প্রস্তুতি চলছে।

জানাজায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

গত ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর থানার কল্যাণদী এলাকার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে কান ধরে ওঠবস করিয়ে শাস্তি দেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। ধর্ম নিয়ে কোনো কটূক্তি তিনি করেননি।

এ ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় জাতীয় পার্টির নেতা সেলিম ওসমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সরকার সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার দুপুরে এ আদেশ দেন।

একই সঙ্গে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে (এসপি) আগামী তিনদিনের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে


এ ক্যটাগরির আরো খবর..