× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর-৪ রামগতি আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ানের প্রার্থীতা বৈধ  -হাইকোর্ট 

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
লক্ষ্মীপুর-৪ রামগতি

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুস সাত্তার পালোয়ানের মনোনয়নপত্র বিভিন্ন ইস্যু দেখিয়ে নির্বাচন কমিশন বাতিল করলে আব্দুস সাত্তার পালোয়ান উচ্চ আদালতে আপিল করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এই আদেশের ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে লড়তে আবদুস সাত্তার পালোয়ানের কোন বাধা রইলো না।

২০ ডিসেম্বর বুধবার এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি মো.বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, নদীভাঙ্গা প্রতিরোধের আন্দোলক, কমলনগর রামগতিবাসীর আস্থাভাজন এডভোকেট আব্দুস সাত্তার পালোয়ানের প্রার্থিতা বৈধ হওয়ার খবরে সাধারণ জনগণের মাঝে স্বস্তির হাওয়া বইছে। সাধারণ ভোটাররা মনে করেন এ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান নির্বাচিত হলে রামগতি কমলনগর নদী ভাঙ্গনরোধে তিনি আগের মতোই অগ্রণী ভূমিকা রাখবেন। মানুষের সুখে দুখে সব সময় পাশে থাকবেন, যা অতীতে তিনি করে আসছেন দীর্ঘ সময় ধরে।

দুখী দরিদ্র ও গণমানুষের নেতা, রামগতি কমলনগর নদী ভাঙ্গানরোধে সবসময় বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন এডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান সাংবাদিক অ আ আবীর আকাশকে জানান ‘ বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি আমি রামগতি কমলনগরকে বাঁচানোর লক্ষ্যেই সংসদ সদস্য পদে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো নদী ভাঙ্গনরোধে কাজ করা, বৃহত্তর রামগতিবাসীকে নদী ভাঙ্গনের অভিশাপ থেকে রক্ষা করা, আর যেন কোন নিরীহ মানুষ ভিটে হারা না হয় সেই লক্ষ্যে কাজ করাই আমার উদ্দেশ্য।’

বিগত দিনে সংসদ সদস্যগণ নদী ভাঙ্গন রোধে কাজ করার আশ্বাস দিয়ে ক্ষমতার আসনে বসলেও কেউই কোন দায়িত্ব পালন করেননি। বরং ঠিকাদারী প্রতিষ্ঠানকে দিয়ে সরকারি বিগ বাজেটের কাজকে প্রশ্নবিদ্ধ করেছেন। গণমানুষের দাবি ছিল সেনাবাহিনীকে দিয়ে নদী ভাঙ্গনরোধে বেড়ি বাঁধ নির্মাণ করা। কিন্তু তা না হয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করিয়ে সরকারি টাকার হরিলুট ঘটিয়েছিলেন তারা। অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান নির্বাচিত হলে রামগতি কমলনগরবাসী নদী ভাঙ্গন রোধে কাজ করার একজন আপন মানুষ পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..