× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

ডেস্ক

এআই প্রযুক্তি সমৃদ্ধ নতুন ফিচার ইমো অ্যাভাটার

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
ইমো অ্যাভাটার

সৃজনশীল উপায়ে যোগাযোগকে আরও চমকপ্রদ ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলবে ইমোর নতুন এ উদ্যোগ।  ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা প্রদানে অত্যাধুনিক এআই প্রযুক্তি সমৃদ্ধ নতুন ফিচার ‘ইমো অ্যাভাটার’ উন্মোচন করেছে তাৎক্ষণিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইমো।

কার্যকরী জেনারেশন মেকানিজমের মাধ্যমে ফিচারটি একটি ছবির ওপর ভিত্তি করেই কয়েক ধরনের অ্যাভাটার তৈরি করবে। অন্যান্য প্ল্যাটফর্মে যেখানে এ ধরনের ফিচার ব্যবহারে ১০টির বেশি ছবি আপলোড করতে হয়, সেখানে ইমোতে একটি ছবির মাধ্যমে চমৎকার সব এআই অ্যাভাটার তৈরি করা যাবে। এটা শুধুমাত্র ফেস সোয়াপই হবে না, প্রযুক্তির মাধ্যমে একীভূতকরণের ভিত্তিতেই অ্যাভাটার তৈরি হবে। এ ফিচারটি এমনভাবে তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিবার নতুন অ্যাভাটার পাবেন, যা তাদের বিস্ময়কর অভিজ্ঞতা প্রদান করবে!

ব্যবহারকারীদের ব্যক্তিত্ব সঠিকভাবে প্রকাশ করে এমন অ্যাভাটার তৈরিতে ব্যবহারকারীরা এ ফিচারের মাধ্যমে বিভিন্ন স্টাইল প্যাটার্ন যুক্ত করে কয়েক ধরনের স্টাইল মোডের মাধ্যমে নিরীক্ষা করতে পারবেন।  এআই’র মাধ্যমে তৈরি অ্যাভাটারগুলো ব্যবহারকারীদের প্রতিবার উদ্ভাবনী ও চমকপ্রদ ফল নিশ্চিত করবে। এছাড়াও, বিভিন্ন ড্রেস আপ কার্ড ব্যবহার করে ব্যবহারকারীরা অনন্য সব স্টাইলের নতুন অ্যাভাটার তৈরি করতে পারবেন। এর মাধ্যমে সৃজনশীল উপায়ে এআই প্রযুক্তির মাধ্যমে আলাদা আলাদা অ্যাভাটার বা ছবি তৈরি করা যাবে।

ইমো অ্যাভাটার ফিচার ব্যবহার করে, ব্যবহারকারীরা তাদের প্রিয়জনদের পাশাপাশি বিশ্বের অন্যান্য ব্যবহারকারীদের সাথেও অ্যাভাটার শেয়ার করতে পারবেন। বৈশ্বিকভাবে ইমো ব্যবহারকারীরা অ্যাভাটার লাইক দেয়ার পাশাপাশি ডুয়েট অ্যাভাটার (একই ধরনের অ্যাভাটার ডিজাইন) তৈরি করতে পারবেন; যা যোগাযোগের ক্ষেত্রকে করে তুলতে আরও অংশগ্রহণমূলক ও রোমাঞ্চকর।

ভার্চুয়াল সোশ্যাল ইন্টার‍্যাকশনের সময় ব্যবহারকারীর ব্যক্তিত্ব তুলে ধরার মাধ্যমে অ্যাভাটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইআই’র মাধ্যমে তৈরি অ্যাভাটার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীর কার্যকরী উপস্থিতি নিশ্চিত করবে এবং এর মাধ্যমে আসল ছবি প্রতিস্থাপন করা যাবে। এর ফলে, ব্যবহারকারীরা গোপনীয়তা নিশ্চিত করে নিজেদের ছবির সাথে সামঞ্জস্য রেখে অ্যাভাটার ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এ ফিচার ব্যবহারের সুযোগ করে দিয়েছে ইমো।

নতুন ইমো অ্যাভাটার ফিচার নিয়ে ইমোর বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, “ধারাবাহিক প্রযুক্তিগত অগ্রগতি ও এআই প্রযুক্তি একীভূতকরণের মাধ্যমে সমানতালে এগিয়ে যাচ্ছে বিশ্ব; এক্ষেত্রে, স্মার্টফোন ব্যবহারকারীদেরও সবচেয়ে উদ্ভাবনী ফিচার ব্যবহার করা প্রয়োজন, যার মাধ্যমে তারা তাদের ব্যক্তিত্ব ও মনোভাব প্রকাশ করতে পারবেন। বর্তমানের ডিজিটাল প্রয়োজন পূরণের লক্ষ্যে ইমো আমাদের প্রিয় ব্যবহারকারীদের সাথে সম্পর্কযুক্ত পাশাপাশি মজার ও রোমাঞ্চকর ফিচার নিশ্চিতে এই নতুন ইমো অ্যাভাটার ফিচারটি উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস,  আমাদের সকল ব্যবহারকারী ইমো অ্যাভাটার ফিচারটি পছন্দ করবেন।”

সহজেই ইমো ডাউনলোড করে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে অনন্য এ ফিচারটি ব্যবহার করতে পারবেন সবাই।  প্রোফাইল ছবিতে ক্লিক করে এআই অ্যাভাটার ড্রেস আপ করতে ভিজিট করুন: https://static-web.imoim.net/as/raptor-static/3ec4ae00/index.html


এ ক্যটাগরির আরো খবর..