× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে ঋনের দায়ে শিশু সন্তান রেখে স্বামী স্ত্রীর একসাথে আত্মহত্যা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
ঋনের দায়ে একসাথে আত্মহত্যা

যশোরের বেনাপোলে  স্বামীর  ঋনের দায়ে সর্বশান্ত হয়ে ৬ মাসের কন্যা সন্তানকে রেখে স্বামী,স্ত্রী একসাথে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে বেনাপোল বন্দর থানার  বাহাদুরপুর গ্রামের একটি  ভাড়া বাড়ি থেকে পুলিশ তাদের গলায় ফাস দেওয়া মরদেহ  উদ্ধার করে। আজ ভোরে কোন এক সময় ঘরের আড়ার সাথে গলায় শাড়ি পেঁচিয়ে উভয়ে  আত্মহত্যা করে।
আত্মহত্যার শিকার স্বামী  ইয়ামিন(২৮) ও তার স্ত্রী তনু বেগম (২৪) বেনাপোল বন্দর থানার বাহাদুরপুর ইউনিয়নের বাসিন্দা। তাদের ৬ মাসের কণ্যা সন্তান রয়েছে খাদিজা খাতুন।
পুলিশ ও পরিবার সুত্রে জানায়, ইয়ামিন পেশায় একজন পল্ট্রি ব্যবসায়ী। তবে সে সাম্প্রতি মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলা করে অনেক ধার দেনায় জড়িয়ে পড়ে। ধার দেনা পরিশোধ করার জন্য শেষ পর্যন্ত  তার এক মাত্র সম্বল  বসত বাড়ী বিক্রি করে দিয়েও দেনা শোধ হয়নি। ঘর হারিয়ে তারা সন্তানকে নিয়ে বর্তমানে ভাড়াবাড়িতে বসবাস করছিল। পরিবারের নিষেদ সত্বেও জুয়ার আসরে বসতো ইয়ামিন। পাওনাদারদের দেনা পরিশোধ নিয়ে মানসিক চাপ ও পারিবারিক অশান্তিতে শুক্রবার ভোরে  কোন এক সময় স্বামী,স্ত্রী গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে ধারনা করা হচ্ছে। সকালে শিশুর চিৎকারে প্রতিবেশিরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এদিকে এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে। এ অপমৃত্যু আর শিশুটির ভ্যবিষৎ ভাবিয়ে তুলেছে পরিবারকে।


এ ক্যটাগরির আরো খবর..