× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

স্মৃতিশক্তি বাড়ানোর উপায়

admin
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০১৬

স্বাস্থ্য ডেস্কঃ স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়লেই এমন সমস্যায় পড়তে হয় আমাদের। বিভিন্ন কারণে আমাদের স্মৃতিশক্তি প্রভাবিত হয়, স্মৃতিশক্তি কমে যায়; আমরা ভুলে যাই। ঘুমের অসুবিধা, মানসিক চাপ, বিষণ্ণতা, অপুষ্টি, থাইরয়েড হরমোন নিঃসরণে সমস্যা, ধূমপান, মদ্যপান এসব কারণে স্মৃতিশক্তি কমে যায়। এ ছাড়া প্রবীণ বয়সে স্মৃতিভ্রম রোগেও এ ধরনের সমস্যা হয়। বেশি সমস্যা হলে চিকিৎসা তো নিতে হবেই, তবে তার আগে কিছু ‘ঘরোয়া ওষুধ’ খেয়ে দেখতে পারেন। পরামর্শটি দিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

১. কাঠবাদামঃ কাঠবাদাম একটি চমৎকার আয়ুর্বেদিক উপাদান। এটি স্মৃতিশক্তি ও মস্তিষ্কের শক্তি বাড়াতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা-৩ ফ্যাটি এসিড। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের জন্যও ভালো।

যা করতে হবে 

– ৫ থেকে ১০টি কাঠবাদাম সারা রাত ভিজিয়ে রাখুন।

– পরের দিন সকালে খোসা ছাড়িয়ে নিন এবং একে গুঁড়া করুন।

– এক গ্লাস দুধের মধ্যে এই গুঁড়া মিশিয়ে ফুটান।

– স্বাদ বাড়ানোর জন্য সামান্য চিনি বা মধু মেশাতে পারেন।

– ৩০ থেকে ৪০ দিন এটি প্রতিদিন খান।

২. মধু ও দারুচিনিঃ মধু ও দারুচিনি স্নায়ুকে শিথিল করে এবং স্মৃতিশক্তি বাড়ায়। গবেষণায় বলা হয়, কেবল দারুচিনি একটু নাকের কাছে নিয়ে শুঁকলেও স্মৃতিশক্তি ভালো হয়, এতে মস্তিষ্কের কার্যক্রম বাড়ে।

অনেকে এও বলেন, ঘুমের আগে মধু খেলে মানসিক চাপ কমে; ঘুমেও সাহায্য হয়। এটি স্মৃতি একত্রীকরণে ভূমিকা রাখে।

যা করতে হবে

– এক চা চামচ কাঁচা মধুর মধ্যে এক চিমটি দারুচিনি মেশান।

– কয়েক মাস ধরে প্রতি রাতে এটি খান।


এ ক্যটাগরির আরো খবর..