× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

পিঁ আই ডি

তরুণ-তরুণীদের উদ্ভাবনী চিন্তা-চেতনা স্মার্ট বাংলাদেশ গড়তে কার্যকর অবদান রাখবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
তরুণ-তরুণীদের উদ্ভাবনী চিন্তা-চেতনা

তরুণ-তরুণীদের সৃজনশীল, অনন্য উদ্ভাবনী চিন্তা-চেতনা স্মার্ট বাংলাদেশ গড়তে কার্যকর অবদান রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিনিয়ত আধুনিক ও পরিবর্তন হয়। এ পরিবর্তনের সাথে দ্রুত খাপ খাইতে পারে তরুণ সমাজ। তরুণদের  যার যার অবস্থান থেকে সময়োচিত নেতৃত্ব দিতে পারলে উন্নত সমৃদ্ধ পরিবেশবান্ধব বাংলাদেশ গড়া সময়ের ব্যাপার মাত্র। বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ ঢাকায় শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে  ইয়াং বাংলা  আয়োজিত এবং  পাওয়ার সেল ও  গ্রীন ডেল্টা ইনস্যুওরেন্স কোম্পানির সহযোগিতায় বিচ্ছরণ ২.০ উদ্ভাবনী প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের কাজের পরিবেশ আমাদেরকেই তৈরি করে দিতে হবে। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত উত্তরোত্তর বড় হচ্ছে। সৃষ্ট সমস্যাগুলোর একটি স্মার্ট ও পরিবেশবান্ধব সমাধান প্রয়োজন। আমাদের সমস্যার সমাধান আমাদের মতো করেই করতে হবে। বাংলাদেশের থ্রীহুইলার বা ব্যাটারি চালিত যানবাহনের সমস্যা একান্তই আমাদের। এর সমাধানও আমাদের বের করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিদ্যুৎচালিত যানবাহনের সংখ্যা বাড়ানো গেলে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমে যাবে। তাছাড়া ইঞ্জিনের দক্ষতা জ্বালানি তেলচালিত যানবাহনের চেয়ে  বিদ্যুৎ চালিত যানবাহনের বেশি। Mujib Climate Prosperity Plan, Delta Plan, Integrated Energy and Power Master Plan (IEPMP) 2023 ইত্যাদি পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার কাজ করছে। আমরা তরুণদের জন্য একটা প্লাটফর্ম তৈরি করছি যাতে আগামী প্রজন্ম মনে করে সরকার তাদের সাথে আছে। সরকারি কাজের সাথে আগেই পরিচিত করে দিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ইন্টার্নশিপ কার্যক্রম চালু করেছে এবং অন্যান্য মন্ত্রণালয়ে  ইন্টার্নশিপ শুরু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী ও ইয়াং বাংলা  টিম লিডার অধ্যাপক মোঃ রশিদুল হাসান বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..