× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

সওকত হোসেন, মালয়েশিয়া প্রতিনিধি

ক্ষতিপূরণ পেলেন পেনাংয়ে দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি পরিবার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
ক্ষতিপূরণ পেলেন পেনাংয়ে

মালয়েশিয়ার পেনাংয়ে ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিবার ক্ষতিপূরণ পেয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ৬ লাখ ২০ হাজার টাকা দিয়েছে মালয়েশিয়ান কোম্পনিটি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ক্ষতিপূরণ পাওয়া নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের ওসমান মন্ডলের ছেলে মো. আহাদ আলী।

এদিকে নিহতদের মরদেহ খুব শিগগিরই দেশে পাঠানোর সব কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এস এম জাহিদুর রহমান।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রাত ১০টার দিকে পেনাংয়ে নির্মাণাধীন ভবনের পিলার ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় ২ বাংলাদেশি, হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো ১ জন। এ ঘটনায় মারাত্মক আহত হন আরো দুই বাংলাদেশি। ১৮ জন বাংলাদেশি নির্মাণ শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন সেখানে।


এ ক্যটাগরির আরো খবর..