× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

ফেনসিডিল পাচার মামলায় ৫ বছরের কারাদন্ডাদেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ ফেনসিডিল পাচার মামলায় গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের রায়হান নামের এক যুবকের ৫ বছরের কারাদন্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো ৩ মাসের জেল দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিকেলে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক মোঃ রবিউল হাসান ওই সাজা দেন। সাজাপ্রাপ্ত আসামী রায়হান ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর গাংনীর বামুন্দী ক্যাম্প পুলিশের এসআই সামসুম হক পার্শ্ববর্তী  ছাতিয়ান  গ্রামের মোড়ে তল্লাশী চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ রায়হানকে আটক করে। এসআই সামসুল হক বাদূ হয়ে আসামি রায়হানের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা করেণ। প্রাথমিক তদন্ত শেষে আদালতে একটি অভিযোদপত্র দাখিল করেন। মামলায় মোট ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দেন।

মামলায় রাষ্ট্র পক্ষের কৌসুলি ছিলেন পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য। আসামী পক্ষের কৌসুলি ছিলেন অ্যাড. মিয়াজান আলী ও অ্যাড, আব্দুল্লাহ আল মামুন রাসেল।


এ ক্যটাগরির আরো খবর..