× Banner
সর্বশেষ
জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে -বিমান মন্ত্রী শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত -তথ্য ও সম্প্রচার মন্ত্রী শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর – আইনমন্ত্রী কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত সরকারের মালিকানায় কোনো টেক্সটাইল মিল পরিচালিত হবে না – বস্ত্রমন্ত্রী বেগম জিয়া পরিবার গ্রেপ্তারে দুই সম্পাদকের চাপ ছিল – রিমান্ডে মাসুদ উদ্দিন রামিসা হত্যাকান্ডে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার – তথ্যমন্ত্রী রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার মান্দায় চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক সভা অনুষ্ঠিত চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

আইফেল টাওয়ারের কাছে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে হামলা : নিহত ১, আহত ২

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
আল্লাহু আকবর

ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের নিকটবর্তী কাই দ্য গ্রেনেলা নামক স্থানে আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে ছুরিকাঘাত করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি জার্মান নাগরিক বলে জানা গেছে। প্যারিসের কেন্দ্রবিন্দুতে এমন ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের নিকটবর্তী বির-হাকেইম মেট্রো স্টেশনে অভিযান চালাচ্ছে পুলিশ। লোকজনকে ওই স্টেশন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

নিহতের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী এলিসাবেথ বর্ন। এক্স পোস্টে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদকে একদম ছাড় দেওয়া হবে না, একদমই না।’

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, ছুরি নিয়ে এক ব্যক্তি ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে হামলা চালায়। তিনি ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলা নিয়ে বিরক্ত ছিলেন।

ঘটনাস্থলের নিকটবর্তী বির-হাকেইম মেট্রো স্টেশনে অভিযান চালাচ্ছে পুলিশ। লোকজনকে ওই স্টেশন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এই ঘটনায় ২৬ বছর বয়সি ফরাসি নাগরিককে আটক করা হয়েছে। আটক সন্দেহভাজন ব্যক্তি এর আগে অপর একটি হামলায় পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে ২০১৬ সালে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..