× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরের ৬টি আসনে ৪৬ জন প্রার্থীর মনোনয়ন জমা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
যশোরে প্রার্থীর মনোনয়ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে যশোরের ৬টি আসনে ৪৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন জমাদানের শেষ সময়ের মধ্যে তারা মনোনয়ন জমা দেন বলে রিটানিং অফিসারের কার্যালয় থেকে জানা গেছে।

যশোর-১ (শার্শা) আসনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বেনাপোল পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম লিটন, আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান, সোহরাব হোসেন, জাতীয় পার্টির মোঃ আক্তারুজ্জামান, জাকের পার্টির সবুর খান।

যশোর -২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামী লীগের ডা. তৌহিদুজ্জামান তুহিন (আ’লীগ),  স্বতন্ত্র মনিরুল ইসলাম, এসএম হাবিবুর রহমান, জাতীয় পার্টির মুফতি ফিরোজ শাহ, বাংলাদেশ কংগ্রেস পার্টির অ্যাডভোকেট আব্দুল আওয়াল ও জাকের পার্টির মোঃ সাফারুজ্জামান, বিএনএফের মোঃ শামসুল হক।

যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য  কাজী নাবিল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জাতীয় পার্টির অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু, জাকের পার্টির মোঃ মহিবুল ইসলাম, বিকল্পধারার মোঃ মারুফ হাসান কাজল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোঃ তৌহিদুজ্জামান, তৃণমূল বিএনপির মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নূরুজ্জামান, ন্যাশনাল পিপলস্ পার্টির অ্যাডভোকেট সুমন কুমার রায়।

যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য রণজিত রায়, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সন্তোষ অধিকারী, জাতীয় পার্টির অ্যাডভোকেট জহুরুল হক, তৃণমূল বিএনপির লে কর্নেল (অবঃ) এম সাব্বির আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল, ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী, জাকের পার্টির লিটন মোল্যা।

যশোর-৫ (মনিরামপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষকলীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, আওয়ামী লীগ নেতা সাবেক এমপি খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি পৌর মেয়র আমজাদ হোসেন লাবলু , আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বারী, জাতীয় পার্টির এম এ হালিম, ইসলামী ঐক্যজোট হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী, জাকের পার্টির হাবিবুর রহমান, তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা।

যশোর-৬ কেশবপুর আসন থেকে মনোনয়ন কিনেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদার। এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম আমীর হোসেন, আওয়ামী লীগ নেতা হোসাইন মোহাম্মদ ইসলাম, জাতীয় পার্টির জিএম হাসান, জাকের পার্টির সাইদুজ্জামান।

মনোনয়নপত্র জমা দান শেষে প্রার্থীরা জানান, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হলে তারা প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশাবাদী।

জেলা রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা নেয়া শেষ হয়েছে। আজ প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে জানানো হয়েছে। আশা করছি সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্পন্ন করতে পারবো।


এ ক্যটাগরির আরো খবর..